
তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউ,পি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে নৌকা ৩, লাঙ্গল ৩ এবং স্বতন্ত্র ৫ জয় লাভ করেছে।
আজ ৭ ফেব্রুয়ারী (সোমবার) যথারীতি সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকায় পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখ করার মত এবং ভোটাররা ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উৎসবের আমেজে ভোট প্রদান করে। বেলা বাড়ার সাথে সাথে দুপুর দিকে কিছু কেন্দ্রে প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক কর্মী সমর্থক আহত হয় এবং মগটুলায় ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি ভোটারদের।
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ এর বেসরকারি ফলাফল:
১নং ঈশ্বরগন্জ ইউনিয়নে আবু হানিফা (নৌকা), ২নং সোহাগী ইউনিয়নে কাদির আহম্মেদ (ফ্যান), ৩নং সরিষা ইউনিয়নে একরাম হোসেন (চশমা), ৪নং আঠারবাড়ি ইউনিয়নে জুবের আলম রূপক (নৌকা), ৫নং জাটিয়া ইউনিয়নে শামসুল হক ঝন্টু (চশমা), ৬নং মাইজবাগ ইউনিয়নে বাবুল মিয়া (লাঙ্গল), ৭নং মগটুলা ইউনিয়নে শিহাব উদ্দিন (আনারস), ৮নং রাজিবপুর ইউনিয়নে আলী ফকির (লাঙ্গল), ৯ নং উচাখিলা ইউনিয়নে নআনোয়ারুল হাসান সেলিম (লাঙ্গল), ১০নং তারুন্দিয়া ইউনিয়নে হাসান মাসুদ (নৌকা) ও ১১নং বড়হিত ইউনিয়নে আজিজুল হক মিলন (ঘোড়া)।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।