
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত নয়টায় স্থানীয় পৌরসভা মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পটুয়াখালী-৪, (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব।
এসময় খেলা দেখতে পৌরসভা চত্বরে ভীড় জমায় ক্রীড়াপ্রেমী উৎসুক হাজারো মানুষ। অনুষ্ঠানে পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ: মোতালেব তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু সাংবাদিক মিলন রাজুসহ পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় কাবুল-টুটুল জুটিকে হারিয়ে ও তানজিল-স¤্রাট জুটি বিজয়ী হয়।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি মেয়র কাপ ব্যাডমিন্টন লীগ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছিল।