1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঈশ্বরগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতা: হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নি-সংযোগে

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

তাহমিনা জান্নাত, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বার আবুল বাশারের বাড়িসহ ৩০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ও মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে পরাজিত মেম্বার প্রার্থী ফখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের কর্মী সমর্থকরা এ হামলা, লুটপাট এবং অগ্নি-সংযোগ চালায় বলে অভিযোগ ওঠে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, সহিংসতার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন হচ্ছে বাঙালীর উৎসবের আমেজ। জনগণ যাকে ভোট দিবেন তিনিই নির্বাচিত হবেন। অযথা হামলা, ভাংচুর করে জানমালের ক্ষতি না হয় এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com