1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শার্শায় ফেনসিডিল ও বাইকসহ তিন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
রফিকুল ইসলাম, যশোর : শার্শায় ১৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শার্শা-বেনাপোল মহাসড়ক থেকে ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ তিন মাদক ব‍্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামের মৃত জামশের আলীর ছেলে রাশেদ একই গ্রামের মৃত বাবর আলী মোড়লের ছেলে তৈয়ব মোড়ল ও তালশাড়ী গ্রামের জামশের আলীর ছেলে রেসত রহমান শিমন।
উদ্ধারকৃত মাদকসহ আসামী আটকের বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, আজ সকালে থানা পুলিশের সফল অভিযানে ১৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com