1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : ভুট্টা আবাদে কৃষকদের উৎসাহী করতে এবং কৃষির যান্ত্রিকীকরণ ও ফসলের বাণিজ্যিকীকরণের লক্ষ্যে ৭টি কৃষক দলকে একটি করে মোট ৭টি ভুট্টা মাড়াই যন্ত্র বিনামূল্যে প্রদান করা হয়েছে।

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে এসব বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলমগীর কবীরের সভাপতিত্বে ভুট্টা মাড়াই যন্ত্র বিতরণকালে প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগ শেরপুরের উপ-পরিচালক ডা. মুহিত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস। এছাড়াও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিফ রহমানসহ কৃষি বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ভুট্টা মাড়াই যন্ত্র গ্রহণকারী কৃষক দলগুলো হলো- পোড়াগাঁও গ্রামের দেওয়ানগঞ্জপাড়া ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ, সমেশ্চুড়া ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ, আন্ধারুপাড়া ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ, পানিহাতা ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ, বেলতৈল ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ, রামচন্দ্রকুড়া ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ, গেরাপচা ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ, ছালুয়াতলা ফকিরপাড়া ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ ও মরিচপুরান ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ কৃষক গ্রুপ।

উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর কবীর জানান, ভুট্টা আবাদে কৃষকদের আরও বেশি উৎসাহী করতে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় এসব যন্ত্র বিনামূল্যে প্রদান করা হয়েছে। ইতিমধ্যেই চলতি মৌসুমে উপজেলায় মোট ১০৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। যা গেল বছরের তুলনায় অনেক বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com