1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শেরপুরে অপহরণ-ধর্ষণ মামলায় যুবকের ৪৪ বছরের সাজা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
শেরপুর : শেরপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের চাঞ্চল্যকর এক মামলায় মো. শফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবকের ৪৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত শফিকুল ইসলাম ময়মনসিংহের গফরগাও উপজেলার গোয়ালবর এলাকার আব্দুল জলিলের ছেলে।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এ্যাডভোকেট মো. গোলাম কিবরিয়া বুলু জানান, রায়ে ধর্ষণের দায়ে শফিকুল ইসলামকে যাবজ্জীবন বা ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপহরণের দায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একইসাথে চলবে।
এদিকে ওই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. জয়নাল আবেদীন নামে অপর এক আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ আগস্ট সকাল ১০টার দিকে মো. শফিকুল ইসলাম তার মামাতো বোন ঝিনাইগাতী উপজেলার ভারুয়া গ্রামের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে (১২) স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক অপহরণ করে। এরপর তাকে বিভিন্ন জায়গায় নিয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় ১৮ আগস্ট শফিকুলসহ তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করে ছাত্রীর পরিবার। পরবর্তীতে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এসআই) ইউনুস আলী বিশ্বাস ২০১৬ সালের ১৬ জানুয়ারি প্রধান আসামি শফিকুল ও তার সহযোগী জয়নাল আবেদীনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। কিন্তু মামলার শুরু থেকেই উভয় আসামি পলাতক থাকেন।
বিচারিক পর্যায়ে সংবাদদাতা বাদী, ভিকটিম, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় দেয় ট্রাইব্যুনাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com