1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অবৈধ মজুদ রোধে ফুলবাড়ীতে মিল পরিদর্শনে খাদ্য অধিদপ্তর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : অবৈধ মজুদ রোধ কল্পে দিনাজপুরের ফুলবাড়ীতে আটো রাইস মিল ও সরকারী (এলএসডি) গোডাউন পরিদর্শন করে ধান ও চালের মজুদ দেখেন খাদ্য অধিদপ্তরের সচিব ও মহাপরিচালক সহ চার সদস্যের একটি পরিদর্শন টিম।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত ফুলবাড়ী উপজেলার লাভলী অটো রাইস মিল, আমিন অটো রাইস মিলসহ (এলএসডি) গোডাউন পরিদর্শন করেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমান আরা খাতুন এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: শাখাওয়াত হোসেন।
পরিদর্শন টিমের অন্য সদস্যরা হলেন রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মঈন উদ্দিন সহ অন্যান্য কর্মকর্তা। এসময় তারা উপজেলার বিভিন্ন ধান-চালের গোডাউন পরিদর্শন করেন এবং অতিরিক্ত মজুদ আছে কিনা তা খতিয়ে দেখেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: মঈন উদ্দিন জানান, গোডাউনে অতিরিক্ত ধান-চাল মজুদ রেখে যাতে করে বাজারে কৃত্তিম সংকট তৈরি করতে না পারে তাই সরকারী নিদর্শনা মোতাবেক এই পরিদর্শন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com