1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি এক পাম্পের জ্বালানি অন্য পাম্পে বিক্রি, লরির ম্যানেজারকে জরিমানা ফ্যাসিস্ট আমলে দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: স্থানীয় সরকারমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক সংসদে ইনসাফ কায়েম করা গেলে দেশেও সেটা প্রতিষ্ঠা পাবে: জামায়াত আমির নালিতাবাড়ীতে অনুমোদনহীন বেসরকারী হাসপাতাল সীলগালা, প্রসূতি মৃত্যুর অভিযোগ ঈদযাত্রা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক হয়েছে বললেন মন্ত্রী শেরপুর পৌরসভায় টিএলসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে জাতীয় পার্টির নেতার ইন্তেকাল নকলায় স্কুল ফিডিং ২০২৬ কর্মসূচির উদ্বোধন

মোদির নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র নেই

  • আপডেট টাইম :: রবিবার, ১ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাগরিকত্বের কোনো কাগজপত্র নেই, জন্মসূত্রেই তিনি ভারতীয়। তথ্যের অধিকার আইনে (আরটিআই) মোদির নাগরিকত্ব নিয়ে এক ব্যক্তির প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। খবর আনন্দবাজার অনলাইন।

১৭ জানুয়ারি শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি আরটিআইয়ের মাধ্যমে জানতে চান প্রধানমন্ত্রীর নাগরিকত্বের কাগজপত্র রয়েছে কি না।

এর উত্তরে পিএমও’র সচিব প্রবীণ কুমার জানান, ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৩ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী জন্মসূত্রেই ভারতীয়।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতজুড়ে বিক্ষোভের মধ্যেই এই তথ্য চাঞ্চল্য সৃষ্টি করেছে দেশটির রাজনৈতিক মহলে। বিশেষত, আসামে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) তৈরির পরে বহু মানুষ নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হয়ে ‘ডিটেনশন’ শিবিরে ঠাঁই পেয়েছেন। প্রশ্ন উঠেছে, এর পরে নাগরিকত্বের নথি চাওয়া হলে আমজনতাও যদি জন্মসূত্রে নাগরিকত্বের দাবি তোলে, তা কি গ্রাহ্য হবে?

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে একাধিকবার জানিয়েছে, ২০১১ ও ২০১৫ সালের জাতীয় জনগণনা পঞ্জি প্রক্রিয়ার পরে দেওয়া পরিচয়পত্র যাদের কাছে নেই তারা নাগরিক নন। দেশের মানুষের বড় অংশের কাছেই সেই পরিচয়পত্র নেই। বিরোধীরা প্রশ্ন তোলেন, তবে বিজেপি কাদের ভোটে জিতল? তার জবাব দেয়নি নরেন্দ্র মোদি সরকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com