1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

দিল্লিতে ৭০০ মানুষ নিখোঁজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে সহিংসতায় ভারতের দিল্লিতে প্রায় সাতশ মানুষ নিখোঁজ হয়েছেন।

এছাড়া, দিল্লির সহিংসতাকে চাপা দেওয়ার জন্য করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংঘর্ষের পর দিল্লির পরিস্থিতি করুণ। চারদিকে মৃতদেহের স্তুপ। বহু মানুষ ঘরছাড়া। নালা থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। আমার এক সাংবাদিক বন্ধু আমাকে জানিয়েছে, এখন পর্যন্ত সাতশ মানুষ নিখোঁজ রয়েছে। এর মধ্যে দিল্লির সহিংসতাকে চাপা দেওয়ার জন্য কয়েকজন মানুষ করোনাভাইরাস নিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করছে।

বাংলাদেশের যে সমস্ত মানুষ ভারতে রয়েছেন, তাদের নিয়ে তার মন্তব্য সংবাদমাধ্যম ভুল ব্যাখ্যা করেছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন,  আমি কখনোই বলিনি, যারা বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, তারা সবাই এখানকার নাগরিক। দেশভাগের সময়, পাকিস্তান থেকে অনেকেই আমাদের দেশের পাঞ্জাব, গুজরাট, দিল্লি, বাংলায় এসেছেন। বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকেও অনেকে এসেছেন। শরণার্থী আসার পর, নেহেরু-লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, সেখানে পাকিস্তান থেকে ভারতে আসা লোকজনদের নিয়ে চু্ক্তি হয়। আবার, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইন্দিরা গান্ধি এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে চু্ক্তি হয়। যাতে বাংলাদেশ থেকে এদেশে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়। আমি তাদের কথা বলেছিলাম।

সূত্র : এনডিটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com