1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

সংসদে বিশেষ অধিবেশন বসছে

  • আপডেট টাইম :: বুধবার, ১১ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন উপলক্ষে ঘোষিত জাতীয় সংসদের বিশেষ অধিবেশন স্থগিত হচ্ছে না। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণে ফলে বিদেশি অতিথিরা না আসার কারণে এটি স্থগিতের আলোচনা চলছিল। কিন্তু কার্য উপদেষ্টা কমিটি এটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (১১ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

আগামী ২২ মার্চ জাতীয় সংসদে বিশেষ অধিবেশন বসবে। এটি চলবে দু’দিন। প্রথম দিন সকাল ১১টায় অধিবেশন শুরু হবে। দ্বিতীয় দিন ২৩ মার্চ সকাল ১০টায় সংসদের বৈঠক বসবে। তবে আসছেন না বিদেশি অতিথিরা। অধিবেশনে রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর ভাষণ দেবেন।

এই অধিবেশনে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর ভাষণ দেয়ার কথা ছিল।

কিন্তু সরকারের পক্ষ থেকে রোববার (৮ মার্চ) বলা হয়, দেশে করোনাভাইরাস দেখা দেয়ায় কোনো বিদেশি অতিথি আসছেন না। মুজিববর্ষের ১৭ মার্চের মূল অনুষ্ঠানও স্থগিত ঘোষণা করা হয়।

এর আগে ১৯৭৪ সালের ৩১ জানুয়ারি ও ১৮ জুন সংসদে বিশেষ অধিবেশন বসেছিল। যেখানে যথাক্রমে সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট জোসেফ মার্শাল টিটো এবং ভারতের রাষ্ট্রপতি ভিভি গিরি ভাষণ দিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com