1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বান্দরবান হাসপাতালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন ইউটিলিটি (সার্ভিস) ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলা জেলার হাজরত আলীর ছেলে মো. শাকিব (২৩) এবং একই জেলার চরফ্যাশন এলাকার কামরুল হাসান (৩৫)।

প্রত্যক্ষদর্শী মো. তুহিন জানান, নির্মাণাধীন সার্ভিস ভবনে চারজন শ্রমিক দেয়াল গাঁথুনির কাজ করছিলেন। এর মধ্যে তৃতীয় তলায় কর্মরত দুই শ্রমিকের ব্যবহৃত একটি স্টিলের অ্যাঙ্গেল ভবনের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। পরে অসাবধানতাবশত অ্যাঙ্গেলটি সরাতে গেলে শাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পাশে থাকা শ্রমিক কামরুল হাসানও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

খবর পেয়ে বান্দরবান সদর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী বলেন, আহত দুইজন শারীরিকভাবে সুস্থ আছেন। তবে ঘটনার কারণে তারা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। একজন অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং অপরজন চরম আতঙ্কিত অবস্থায় রয়েছেন।

বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে বলেন, নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা এলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com