1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

করোনা আতঙ্কে কলম্বিয়ায় কারাগারে সংঘর্ষ, নিহত ২৩

  • আপডেট টাইম :: সোমবার, ২৩ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আতঙ্কে আছেন বিশ্বের কোটি কোটি মানুষ। ব্যতিক্রম নন যারা কারাগারে আছেন তারাও। তাইতো করোনা আতঙ্কে কলম্বিয়ার বিভিন্ন কারাগারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর তাতে ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৩ জন।

রোববার (২৩ মার্চ) রাতে কলম্বিয়ার বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে মন্ত্রী মার্গারিটা কাবেলো এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আজ আমাদের দেশের জন্য খুবই দুঃখজনক ও কষ্টের দিন। আমি আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে লা মোডেলো কারাগারের আসামিরা পালানোর চেষ্টা করেছে এবং আরো বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ করেছে। তাতে সৃষ্ট অরাজকতা ও দাঙ্গায় ২৩ জন মারা গেছে। আহত হয়েছে ৮৩ জন।’

কলম্বিয়ার বোগোটার লা মোডেলো কারাগারটি সবচেয়ে বড় ও জনাকীর্ণ। সেখানে হাঙ্গামা হয় সবচেয়ে বেশি। নিহত ২৩ জনের সবাই সেখানকার। তবে কেউ কারাগার থেকে পালাতে পারেনি। কাবেলো বলেছেন, ‘কেউ অবশ্য পালাতে পারেনি। যতটুকু জানতে পেরেছি তাদের কি যেন বাথরুম সংশ্লিষ্ট সমস্যা ছিল (করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে)। সেখান থেকেই সমস্যার উৎপত্তি। এরপর দাঙ্গা ও বিদ্রোহ।’

রোববার কাবেলো বলেছিলেন যে করাগারের একজন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে কারণে তাকে আইসোলেটেড করে রাখা হয়। এই ঘটনার পর দেশের বিভিন্ন কারাগারে বিশৃঙ্খলা দেখা দেয়। সেই বিশৃঙ্খলা শেষ পর্যন্ত সংঘর্ষে রূপ নিয়ে হতাহতের ঘটনা ঘটলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com