1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

চীনের পাঠানো চিকিৎসা সরঞ্জাম আসছে ২৬ মার্চ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে চিকিৎসা সরঞ্জাম এবং করোনা শনাক্তের কিট সহায়তা হিসেবে দিচ্ছে চীন।  এসব উপকরণ আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) ঢাকায় এসে পৌঁছাবে।

মঙ্গলবার (২৪ মার্চ) বাংলাদেশে চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়া লং এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

গত ১৮ মার্চ ঢাকায় চীনের দূতাবাস এক বিবৃতিতে করোনা ইস্যুতে বাংলাদেশকে এই সহায়তা দেওয়ার কথা জানিয়েছিল।

চীনের সহায়তার মধ্যে রয়েছে- দশ হাজার কিট, পনেরো হাজার সার্জিক্যাল এনরেসপিরেটর, দশ হাজার চিকিত্সা পোশাক এবং এক হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

বিবৃতিতে বলা হয়, মহামারি রোধে চীন বরাবরই বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার ছিলো এবং থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com