1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

থাইল্যান্ডে জরুরি অবস্থা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় এক মাসের জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছে থাইল্যান্ড। ২৬ মার্চ থেকে এই জরুরি অবস্থা কার্যকর হবে বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান ওঁচা।

তিনি জানান, জরুরি অবস্থা জারির মানে হচ্ছে, ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর যে কোনো আদেশ জারির নির্বাহী ক্ষমতা থাকবে। এর মধ্যে সরকারি কর্মকর্তাদের অতিরিক্ত ক্ষমতা প্রদান এবং মানুষ চলাচল নিয়ন্ত্রণ করতে তল্লাশি চৌকি স্থাপনের নির্দেশ দেওয়ার ক্ষমতাও অন্তর্ভূক্ত থাকবে।

প্রায়ুত চ্যান ওঁচা জানান, সরকার যেসব পদক্ষেপ নেবে তার বিস্তারিত পরে জানিয়ে দেওয়া হবে।

মঙ্গলবার থাইল্যান্ডে আরও ১০৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন জন। এই নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৮২৭ এ দাঁড়ালো। আর মৃতের সংখ্যা চারে গিয়ে ঠেকলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com