1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

সাংবাদিকদের নিরাপত্তা সামগ্রী মালিক দিবেন, আশাবাদ হাইকোর্টের

  • আপডেট টাইম :: বুধবার, ২৫ মার্চ, ২০২০

ঢাকা: করোনাভাইরাস সংক্রমণের সময়টায় দায়িত্ব পালনকারী সাংবাদিকদের নিরাপত্তা সরঞ্জাম স্ব স্ব প্রতিষ্ঠানের মালিকরা সরবরাহ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় উপকরণ   স্ব স্ব দপ্তর কিনে দিবেন বলেও আশা প্রকাশ করেন আদালত।

এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের   হাইকোর্ট বেঞ্চ এ আশাবাদ ব্যক্ত করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. জে আর খান রবিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

এর আগে গত ২৩ মার্চ করোনা সংক্রমণ মোকাবেলায় দায়িত্বরত সাংবাদিক, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এছাড়াও রিটে ডায়াগনস্টিক সুবিধার এবং কোয়ারেন্টাইন ও চিকিৎসা সেবা বৃদ্ধির নির্দেশনা চাওয়া হয়। আইনজীবী মো. জেআর খান রবিন জনস্বার্থে এ রিট দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com