1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে

করোনা কাটিয়ে উঠলেন সোফি ট্রুডো

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সঙ্গে লড়াইয়ে জিতলেন কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো। শনিবার ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানান।

এবিসি নিউজ তাদের প্রতিবেদনে বলেছে, শনিবার সামাজিক মিডিয়ায় সোফি তার করোনা জয়ের ঘোষণা দেন। তিনি বলেছেন, ‘আমি এখন অনেক সুস্থবোধ করছি।’ তার চিকিত্সক ও ওটোয়া জনস্বাস্থ্যের কাছ থেকেও ছাড়পত্র পাওয়ার কথা জানান সোফি।

ট্রুডোর কার্যালয় গত ১২ মার্চ জানায়, লন্ডন থেকে ফেরার পর অসুস্থ বোধ করতে থাকেন সোফি। পরে কোভিড—৯ পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আসে।

তারপরই প্রধানমন্ত্রী তার পরিবারকে নিয়ে আইসোলেশনে চলে যান। বাসা থেকে আর বের হননি ট্রুডো। ঘরে থেকেই দাপ্তরিক কাজকর্ম চালান। যদিও তার ও তিন সন্তানের মাঝে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি।

করোনার সংক্রমণ রুখতে সবাইকে ঘরে থাকার নির্দেশনা মানার উদাহরণ তৈরি করতে ট্রুডো সংবাদ সম্মেলনও করেন ঘরে বসেই। গত শনিবার জানান, তার স্ত্রী ভালো আছেন। শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সোফি লিখেছেন, ‘অসুস্থতার সময়ে আমাকে যারা শুভকামনা জানিয়েছে তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখনও যারা এ রোগে ভুগছেন তাদের প্রতি রইলো আমার ভালোবাসা।’ স্ত্রী সুস্থ হলেও ঘরেই থাকবেন বলে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com