1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

সৌদিতে ৩ দফা ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : সৌদিতে তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেনি। তবে ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা এর আগেও রাজধানী রিয়াদসহ বিভিন্ন শহরে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে।

সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার রাতে রাজধানী রিয়াদে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। অপরদিকে, এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী রিয়াদে তিন দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাষ্ট্রীয় টেলিভিশন আল এখবারিয়ার খবরে বলা হয়েছে, রিয়াদে একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এর আগেও রাজধানী রিয়াদসহ সৌদির বিভিন্ন স্থানে এমন হামলা চালানো হয়েছে। এর মধ্যে অধিকাংশই প্রতিহত করতে সক্ষম হয়েছে সৌদি।

দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে রিয়াদে হামলা চালানো হয়েছে। লক্ষ্যে আঘাত হানার আগেই তা প্রতিহত করেছে সৌদি নেতৃত্ত্বাধীন জোট। অপরদিকে, জিজান শহরে আরও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ভূপাতিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com