1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ক্যানসারের যে লক্ষণ ফুটে ওঠে নখে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

স্বাস্থ্য ডেস্ক : শারীরিক বিভিন্ন সমস্যা ফুটে ওঠে নখে। তাই নখ দেখেও চিকিৎসকরা বিভিন্ন রোগ সম্পর্কে জানতে পারেন। যদিও আধুনিক এ যুগে সবকিছু পরীক্ষার মাধ্যমে সহজেই ধরা পড়ে। তবে নখ দেখেও শরীরের বিভিন্ন সমস্যার আভাস পাওয়া যায়।

আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজির ওয়েবসাইটে বলা হয়েছে, ত্বকের ক্যানসার এমনকি ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রেও প্রথমেই নখে এর পূর্বলক্ষণ ফুটে ওঠে।

ওয়েবসাইট অনুসারে, মেলানোমা হলো ত্বকের ক্যানসারের সবচেয়ে মারাত্মক রূপ। হাত বা পায়ের নখের নীচে ও চারপাশে এই ক্যানসারের বিকাশ ঘটতে পারে।

এটি বয়স্কদের মধ্যে বেশি ঘটে। পরিবারে কারো থাকলেও এ ক্যানসারের ঝুঁকি বাড়ে। নখে কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি ক্যানসারে আক্রান্ত-

>> বিশেষজ্ঞদের মতে, হাত বা পায়ের নখে যদি বাদামি গভীর কালো ডোরাকাটা দাগ দেখা যায়, তাহলে সতর্ক হতে হবে। এটি হতে পারে মেলানোমা ক্যানসারের লক্ষণ।

>> আর যদি দেখেন নখের কাছাকাছি ত্বক কালচে হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ক্যানসার আরও ছড়িয়ে পড়ছে।

>> হাত বা পায়ের আঙুল থেকে যদি নখ হঠাৎ খুলে পড়ে বা ঝরে যায় তাহলে এটিও হতে পারে ক্যানসারের লক্ষণ।

>> এছাড়া নখের মাঝখানে কোনো দাগ বা পিণ্ড লক্ষ্য করলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র: প্রেসওয়ার ১৮

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com