1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে এমপির ১৫০০ গাছের চারা বিতরণ ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, বেকার হাজারো শ্রমিক মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু সবাইকে নিয়েই স্থানীয় সরকার নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন শেরপুরে রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

ফ্রিজে রাখা আলু হতে পারে মারাত্মক রোগের কারণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

স্বাস্থ্য ডেস্ক : আলু ছাড়া বাঙালির রান্না পরিপূর্ণ হয় না। ছোট মাছ কিংবা বড়, মাংস অথবা বিরিয়ানি সব পদে আলু অপরিহার্য। অনেকে ভালো থাকবে মনে করে আলু ফ্রিজে তুলে রাখেন। এটি মারাত্মক একটি ভুল। কাজটি যারা করেন তারা অজান্তেই স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারেন।

আলু নিত্যপ্রয়োজনীয় সবজি হওয়ায় অনেকেই সপ্তাহ কিংবা মাসখানেকের জন্য বেশি করে কিনে রাখেন। অনেকে আবার আলু সতেজ রাখতে ফ্রিজে রেখে দেন। এতে দীর্ঘদিন আলু সংরক্ষণ করা গেলেও সেই আলু আপনার শরীরে মারাত্মক কোনো রোগের কারণ হতে পারে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, ফ্রিজে সংরক্ষণ করা আলু খেলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি।

গবেষকরা জানাচ্ছেন, অন্যান্য সবজি ফ্রিজে রাখলে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু আলুর ক্ষেত্রে বিষয়টি আলাদা। অনেক দিন ধরে আলু ফ্রিজে থাকলে তাতে অতিরিক্ত শর্করা তৈরি হয়। ফলে ফ্রিজ থেকে বের করে রান্না করার সময় সেই শর্করা ক্যানসার সৃষ্টিকারী অ্যাক্রিলামাইডে পরিণত হয়।

আলু ফ্রিজে থাকাকালীন স্টার্চ চিনিতে রূপান্তরিত হয়। কিন্তু তাপের সংস্পর্শে এই শর্করা ক্ষতিকারক অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যাসিড অ্যাসপারাজিনের সঙ্গে মিলিত হয়ে রাসায়নিক অ্যাক্রিলামাইড তৈরি করে।

আলু ছাড়াও রুটি এবং টমেটোর মতো সবজি ফ্রিজে রাখা উচিত নয়। এমনকি পেঁয়াজ, শসা, রসুনও ফ্রিজে সংরক্ষণ করতে নিষেধ করেছেন গবেষকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com