1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ ১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার ঝিনাইগাতীতে কৃষকদের মাঝে আমন বীজ ও সার বিতরণ নকলায় বিনামূল্যে বীজ-সার, বিতরণ কার্যক্রমের উদ্বোধন নালিতাবাড়ীর নন্নীতে শিক্ষার্থীদের মাঝে ৬০০ বৃক্ষের চারা বিতরণ শ্রীবরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য: অর্থমন্ত্রী দফায় দফায় ছাত্রলীগের মিছিল: শেরপুরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী নালিতাবাড়ীতে কৃষি প্রণোদনা কর্মসূচী উদ্বোধন

পানির আগ্রাসনসহ আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যের দাবী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ মে, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি: পানির আগ্রাসন সহ আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্যের দাবীতে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবসে ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৬ মে) সকালে নাগরিক পরিষদ’র উদ্যোগে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

“Right to water is a Fundamental Right”  শীর্ষক গোলটেবিল আলোচনায় নাগরিক পরিষদের আহবায়ক মোহাম্মাদ শামসুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্যারিস্টার শিহাব উদ্দীন খান, মোয়াজ্জম হোসেন খান মজলিশ, ড. আবদুল মালেক ফরায়েজি, প্রকৌশলী এ এম এম ফয়েজ হোসেন, আবু তৈয়ব হাবিলদার, আবুল কালাম আজাদ, মাওলানা আশরাফুল হক, তারেক রহমান, আতাউল্লাহ, তোফাজ্জল হোসেন, আরিফুল ইসলাম আদিব, জিল্লুর রহমান, জাফর আহমেদ, সোহেল রানা সম্পদ, প্রকৌশলী থোয়াই চিং মং চাক, মাওলানা ওবায়দুল হক, মহিউদ্দীন আহমেদ, আনিসুর রহমান মুন্না, এয়াকুব শরীফ প্রমুখ।

আলোচনায় বক্তাগণ বলেন, আধিপত্যবাদ বিরোধী সকল আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বিকল্প নেই। পানির আগ্রাসন, সীমান্ত হত্যা, অস্ত্র ও মাদক চোরাচালান, বিচ্ছিন্নতাবাদ উস্কানোর মত আধিপত্যবাদী আগ্রাসন মোকাবেলায় আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে সরব হবার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com