1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আমরা বহুদূর এগিয়ে গেছি, বিজয় আমাদের সুনিশ্চিত: ফখরুল

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

ঢাকা: চলমান আন্দোলন প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ গুগলি বুঝতে পারেনি, কোনো দিক দিয়ে বল যাচ্ছে। আমরা বহুদূর এগিয়ে গেছি। বিজয় আমাদের সুনিশ্চিত। সোমবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের ছোট্ট একটি কর্মসূচি ‘প্রবেশমুখে অবস্থা কর্মসূচি’ তে সাঁজোয়া যান নিয়ে ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তাদের এত ভয়।

তিনি বলেন, সবচেয়ে খারাপ কাজ করেছে, একজন মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়কে পিটিয়ে রক্তাক্ত করেছে। পরে ডিবি অফিসে নাটক সাজিয়েছে। ভিডিও করে ব্ল্যাকমেইল করেছে-যা খুবই বড় প্রতারণা।

সরকার পক্ষে আবেদ আলী নির্বাচন পর্যবেক্ষক ভাড়া করে এনেছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘ওই ভাড়া করা লোকেরা বলে, তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। বাহ, তুমি কে ভাই এসব কথা বলার? তুমি ভাড়া করা।’

তিনি বলেন, ‘আবারো বাড়ি বাড়ি গ্রেফতার শুরু করেছে, তাদের বলতে চাই, গত ১৫ বছর কম নিপীড়ন করেছেন? দমন করতে পেরেছেন? অবিলম্বে পদত্যাগ করুন, অন্যথায় পালানোর সময় পাবেন না।’

সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী না কি বলেছেন আপনাদের ভয় না পেতে? অন্যায় না করলে ভয় কীসের? আমরা কর্মকর্তাদের বলতে চাই, জনগণের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না, গ্রেফতার বন্ধ করুন।

বিএনপির গত ২৮ জুলাই মহাসমাবেশে ৫০ লাখ লোকের উপস্থিতি হয়েছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে শিগগির সরকার পতনের আন্দোলন ঘোষণা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আমিরুল হক এবং দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান এজেড এম জাহিদ হোসেন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com