1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

খালেদা জিয়া অনেক অসুস্থ, তার উন্নত চিকিৎসা প্রয়োজন: ফখরুল

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‌‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বেগম খালেদা জিয়াকে অবিলম্বে ‍মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা না করলে দেশের মানুষ এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেবে না।’

বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দেশের মানুষ জেগে উঠেছে। আর এক তরফা নির্বাচন করতে দেওয়া হবে না। এদেশের মানুষ তা আর করতে দেবে না। শুধু আমরা নই আন্তর্জাতিক মহল বলছে, অতীতের নির্বাচনগুলো সুষ্ঠু হয়নি। এবারের নির্বাচন যদি সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ না হয় তাহলে সেই নির্বাচন আমরা গ্রহণ করবো না। আমরা মানুষের শক্তিতে বলিয়ান ও আন্তর্জাতিক বিশ্বেও বলিয়ান।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশনেত্রীকে (খালেদা জিয়া) মুক্ত করা ও তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৪০ লাখ মানুষের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে এই সরকারকে বাধ্য করতে হবে পদত্যাগ করতে। সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ নিরদলীয় সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচন করে জনগণ যাকে চায় তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। তাই ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো দূর করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরকারের লোকজনই হত্যা করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান নাকি শেখ মুজিবুর রহমানের হত্যার সঙ্গে জড়িত। আসলে তো এই মহান নেতাকে হত্যা করে তার রক্তের উপর দিয়ে সরকারের মন্ত্রী এমপিরা খন্দকার মোস্তাকের নেতৃত্বে শপথ নিয়েছিলেন ১৯৭৯ সালে। যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের সরকার মন্ত্রী এমপি বানিয়েছে। সুতরাং এই মিথ্যা কথাগুলো বলে দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করবেন না। কারণ তখন বিএনপি তৈরি হয়নি। জিয়াউর রহমান তখন সেনাবাহিনীর ডেপুটি চিফ ছিলেন। তার কোনো নির্দেশ দেওয়ার ক্ষমতা ছিল না।

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন তারা। এসময় জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, সাধারণ সম্পাদক ফয়সাল আমিন সরকারসহ দলটির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com