1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

বিশ্ব নেতাদের মনোযোগের কেন্দ্রবিন্দু শেখ হাসিনা

  • আপডেট টাইম :: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : গ্রুপ অব টোয়েন্টির (জি-২০) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের বিভিন্ন সময়ে বিশ্ব নেতাদের মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জি-২০ সম্মেলনের সদস্যভুক্ত দেশ না হয়েও বাংলাদেশের প্রধানমন্ত্রী মূলত বিশ্ব নেতাদের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত একযুগে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন আর বহির্বিশ্বে দেশের সুনাম ক্রমাগত বৃদ্ধির নেপথ্য নায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্ব নেতাদের এই আগ্রহ। বঙ্গবন্ধুকন্যার বিচক্ষণ আর দুরদর্শী নেতৃত্বের প্রতি অগাধ সম্মান আর শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটেছে বিশ্ব নেতাদের ব্যবহারে।

শীর্ষ একটি জোটের সদস্য না হয়েও যেভাবে বাংলাদেশ গুরুত্ব পেলো, তা অনন্য নজির এবং গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্মেলনের ফাঁকে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মোদি তার সরকারি বাসভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। পরের দিন শনিবার শেখ হাসিনা ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয়। এছাড়াও এদিন তিনি মরিশাসের রাষ্ট্রপ্রধান, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।

শেখ হাসিনা শনিবার (৯ সেপ্টেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, নাইজেরিয়া ও ব্রাজিলের রাষ্ট্রনেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এছাড়া শেখ হাসিনা জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের সঙ্গেও বৈঠক করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং ও ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সম্মেলনের শেষ দিনে বিশ্ব নেতাদের সঙ্গে হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা মিলেছে। সেখানেও বিশ্ব নেতাদের ভালোবাসা আর শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা।

ভারতের নয়াদিল্লিতে ৯ ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি-২০ এর সদস্য না হলেও দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন।

শীর্ষ সম্মেলনে যোগদান শেষে রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টা ৩৮ মিনিটে তিনি ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে নয়াদিল্লির পালাম বিমানবন্দর থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

এর আগে, ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছেন। সেখানে তিনি নরেন্দ্র মোদির আমন্ত্রণে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। সফরকালে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর বিকেলে ভারতের প্রধানমন্ত্রীর বাসভবনে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হয়।

তিনটি সমঝোতা স্মারক হলো: ‘কৃষি গবেষণায় সহযোগিতা, ‘সাংস্কৃতিক বিনিময়’ এবং ‘দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেনের সহজীকরণ’।

জি-২০ সম্মেলনে, ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যৎ’ এর অধীনে পৃথক দুটি ভাষণ দেন।

‘এক পৃথিবী’ এবং ‘এক পরিবার’ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারির পরে অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো প্রয়োজনীয় পণ্যগুলোর বৈশ্বিক সরবরাহের মারাত্মক ব্যাঘাতের মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করা যায় তা তুলে ধরেন।

এছাড়া প্রধানমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের অভিজ্ঞতা অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।

১০ সেপ্টেম্বর, জি-২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে, বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সাথে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেন। সম্মেলনের শেষ দিনে ‘জি-২০ নয়াদিল্লি নেতাদের ঘোষণা’ গৃহীত হয়।

সফরকালে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ভারতের জি-২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এবং এই সভাপতিত্বের মেয়াদে ভারত বাংলাদেশসহ মোট নয়টি দেশকে জি-২০ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। দেশগুলো হলো- বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com