1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’ যেকোনো হামলার ‘দাঁতভাঙা জবাব’ দেবে ইরান: আব্দুল্লাহি পিতা-মাতার ভরণপোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড ফিফার নতুন র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে মেসিদের আর্জেন্টিনা আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম: এমপি মনিকে ছাত্রদল সভাপতি নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ নকলার শহীদ শফিকুরের কবর জিয়ারতে জামায়াত নেতাকর্মীরা জুলাই আকাঙ্ক্ষার বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম শেরপুরে ভার্চুয়ালি ‘নজরুল বর্ষ’ উদ্বোধন, তিন দিনের অনুষ্ঠান শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু

হিজবুল্লাহ ও ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : এক বছর সংঘাতের পর শেষ পর্যন্ত লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ২টা থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় একটি চুক্তি মেনে নিয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে চুক্তিটি অনুমোদনের পরপরই মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন বক্তৃতা দেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে কথা বলেছেন এবং স্থানীয় সময় ভোর ৪ টা থেকে সংঘাতের অবসান ঘটবে।

হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে মন্তব্য করেনি। তবে সিনিয়র কর্মকর্তা হাসান ফাদলাল্লাহ লেবাননের আল জাদেদ টিভিকে জানিয়েছেন, লেবাননের রাষ্ট্রের কর্তৃত্বের সম্প্রসারণকে সমর্থন করলেও হিজবুল্লাহ যুদ্ধ থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে।

লেবাননের পার্লামেন্টের এই সদস্য বলেন, ‘হাজার হাজার মানুষ প্রতিরোধে যোগ দেবে… প্রতিরোধকে নিরস্ত্র করার একটি ইসরায়েলি প্রস্তাব ছিল যা ভেস্তে গেছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com