1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী

এডিসি হারুনের ওপর আগে হামলা চালান রাষ্ট্রপতির এপিএস: ডিবিপ্রধান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

ঢাকা: ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হারুন অর রশীদের ওপর আগেই হামলা চালিয়েছিলেন রাষ্ট্রপতির এপিএস মামুন। এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দাপ্রধান হারুন অর রশীদ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা জানান।

হারুন অর রশীদ বলেন, থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের যে ঘটনাটি ঘটেছে, তার সূত্রপাত বারডেম হাসপাতালে। সেখানে রাষ্ট্রপতির এপিএস মামুন আগেই এডিসি হারুনের ওপর হামলা চালিয়েছিলেন। ঘটনার নেপথ্যের কারণ খুঁজে বের করা দরকার। সেখানে ঠিক কি ঘটেছিলো, তা তদন্ত হওয়া দরকার।

গত ৯ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।

এরপর ডিএমপির রমনা বিভাগ থেকে প্রত্যাহার ও দুই দফা বদলির পর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হারুন অর রশিদকে জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। তাকে সরকারি চাকরি আইনের বিধান অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com