1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঝিনাইগাতিতে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে সাম্প্রদায়িকতাবিরোধী লিফলেট বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর) : ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামায়াত’ এ শ্লোগানকে সামনে রেখে সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতিতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তিনানী বাজার থেকে ঝিনাইগাতি পর্যন্ত বিভিন্ন স্থানে নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে এ প্রচারণা চালানো হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঝিনাইগাতী উপজেলা শাখার সদস্য সখিনা বেগম। লিফলেট বিতরণে অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানা। লিফলেট বিতরণে অন্যান্যের মধ্যে ওয়ার্কার্স পার্টির সদস্য মিলি বেগম, মনির হোসেন, খালেদা বেগম, উম্মে কুলসুম প্রমুখ অংশ নেন।

এ প্রচারণা অভিযানে মুঠোফোনে অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র রুখে দিতে হবে।

এর আগে গত সোমবার নালিতাবাড়ী এবং বুধবার নকলায় লিফলেট বিতরণ করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com