1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ 

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : “বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকালে শ্রীবরদী থানার আয়োজনে কুরুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম বিপিএম। মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্টে অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামুলক ও আইন শৃঙ্খলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
ওসি তদন্ত নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খুরশিদ আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইসলাম আশিক, গড়জরিপা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মনিরুজ্জামান, জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, কুড়িকাহনিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক।
এসময় কুড়িকাহনিয়া, গোশাইপুর ও গড়জরিপা ইউনিয়নের কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com