1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বাংলাদেশের ক্রিকেটে নিষিদ্ধ নাসির

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে কোনো ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন না নাসির হোসেন। রাখা হয়নি আসন্ন বিপিএলের ড্রাফট তালিকায়ও। আইসিসি দুর্নীতির অভিযোগ আনায় তাকে দেশের ক্রিকেটে এক প্রকার অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। মুঠোফোনে তিনি বলেন, ‘নাসিরের বিরুদ্ধে আইসিসি দুর্নীতির অভিযোগ এনেছে। কারও বিরুদ্ধে এরকম অভিযোগ এলে যে কোনো টুর্নামেন্টে তার অংশগ্রহণে সীমাবদ্ধতা আসে।’

বিসিবির অবস্থান অনুযায়ী অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত নাসির বাংলাদেশের কোনো ধরনের টুর্নামেন্টেই অংশগ্রহণ করতে পারবেন না। বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অধীনে থাকায় বোর্ডেরও কিছু করার নেই।

এর আগে টি-টেনের ২০২১ আসরে দুর্নীতিতে জড়িয়েছেন, আচরণবিধি ভঙ্গে করেছেন এমন আটজন ক্রিকেটার, কোচ ও ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের তালিকা গত মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। সেই তালিকায় নাম আসে বাংলাদেশের নাসিরের।

নাসিরের বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি একটি ৭৫০ ডলার মূল্যের (বাংলাদেশি টাকায় ৭৫ হাজার ৫০০) একটি গিফট পেয়েছেন। কিন্তু কে তাকে এই গিফট দিয়েছেন, কেন দিয়েছেন তদন্ত কর্মকর্তাকে সেটার সদুত্তর দিতে পারেননি তিনি। ম্যাচ পড়াপেটার জন্য তিনি কোনো প্রস্তাব পেয়েছেন কিনা সে বিষয়টিও পরিস্কার করতে পারেননি।

এছাড়া প্রস্তাব পেয়েও দুর্নীতি দমন ইউনিটের কাছে অভিযোগ না দেওয়া, বিষয়টি তাদের না জানানো কিংবা তাদের কাছ থেকে গোপন করার মতো অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com