1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাতাল ছেলের বকাবকিতে ক্ষিপ্ত হয়ে বাবা-মায়ের উপর হামলা, মারধর

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : মাতাল ছেলের বকাবকিতে ক্ষিপ্ত হয়ে পাল্টা বকাবকি আর মারধর করেই ক্ষান্ত হয়নি প্রতিবেশি। রাতের আঁধারে বাড়িঘরে হামলা চালিয়ে বাবা-মাকে মারধর করে ঘরে রাখা টাকা-গয়নাও লুট করা হয়েছে।

গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে দশটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, আমবাগান বাজারের সন্নিকটে বেকিকুড়া গ্রামের জয়নাল আবেদীন একজন কৃষক। দুই ছেলে ও তিন কন্যার মধ্যে এক ছেলে ও এক কন্যার জামাতাসহ প্রবাসে থাকেন তিনজন। অপর দুই কন্যা পড়াশোনা করলেও ছোট ছেলে মনছুর মাদকাসক্ত। ফলে প্রায়ই সে মাদক সেবন করে অস্বাভাবিক আচরণ করে। গত মঙ্গলবার মুনছুর মাদক সেবন করে দুপুরে ও সন্ধ্যার পর আমবাগান বাজারে এসে দুই দফায় এলোমেলো বকাঝকা করে বাড়ি চলে আসে।

মনছুরের বকাঝকার ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে দশটার দিকে প্রতিবেশি মাসুদ, নজরুল ও রফিকুলসহ ৭-৮ জনের একটি দল মনছুরদের বাড়ি গিয়ে ঘুমন্ত বাবা-মাকে ডেকে তুলে। তারপর বকাঝকার ঘটনায় ছেলেকে শাসন না করার অজুহাতে বাবা জয়নাল আবেদীন, মা আছিরন বেগম, ছুটিতে বাড়ি আসা প্রবাসী বোন পারভীন আক্তার ও মাদকাসক্ত মনছুরকে এলোপাতারি মারধর করে। এসময় তারা দা দিয়ে কুপিয়ে ঘরের টিনের বেড়া কেটে ফেলে ও ঘরে প্রবেশ করে টাঙ্কে রাখা ৬ লাখ টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে চলে যায়।

এদিকে মারধর ও লুটের ঘটনায় হৈ-চৈ শোনে এলাকাবাসী ও স্বজনেরা ছুটে আসে। একপর্যায়ে ত্রিপল নাইন-এ ফোন করলে রাতেই পুলিশ গিয়ে আহত জয়নাল আবেদীন ও আছিরন বেগমকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

হামলা ও লুটের ঘটনায় জয়নাল আবেদীন বাদী হয়ে অভিযুক্তদের আসামী করে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবারটি জানায়, নতুন বাড়ি নির্মাণ করতে ও জমি ক্রয় করতে প্রবাস থেকে যে টাকা পাঠানো হয়েছিল তা ঘরেই টাঙ্কে রাখা ছিল। প্রতিবেশিরা আগে থেকেই বিষয়টি জানতো বলে হামলার সময় তারা ৬ লাখ টাকা ও বিদেশ থেকে আনা স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। জয়নাল

আবেদীন ও আছিরন বেগম জানান, আমাদের ছেলেকে কুকুরে কামড়ানোর ফলে ভ্যাকসিন দিয়েছিলাম। তখন থেকে সে কিছুটা ভারসাম্যহীন ও মাদকাসক্ত হয়ে পড়ে। ছেলে বকাঝকা করলে আইন আছে, সামাজিক বিচার আছে; সেসব রেখে আমাদের কেন মারধর করা হলো?

এ বিষয়ে জানতে চাইলে প্রতিবেশি মাসুদ রানা ও নজরুল ইসলাম জানান, তাদের ছেলে মদ খেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমরা এর বিচার পাইনি। তাই আমরাও বাড়ির সামনে দাড়িয়ে গালাগালি করেছি। তবে হামলা, মারধর ও লুটপাট করিনি।

এ বিষয়ে পোড়াগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা পুলিশের বিট কর্মকর্তা এসআই আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার দিন আমি ছুটিতে থাকায় বিষয়টি জানতে পারিনি। এ বিষয়ে কোন লিখিত অভিযোগও আমার হাতে আসেনি। তবে ওইদিকে একটি মারামারির ঘটনা ঘটেছে বলে শোনছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com