1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেরপুরে ১৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর : শেরপুরে ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব জামালপুর। আটককৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে সাকিব (২০) ও একই গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে ওয়াজেদ আলী (২০)।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌণে একটার দিকে সদর উপজেলার ডাকপাড়া ব্যাঙের মোড় এলাকা থেকে একটি সিএনজিসহ তাদের আটক করা হয়।

র‌্যাব-১৪ জামালপুর জানায়, দুপুরে ডাকপাড়া ব্যাঙের মোড় র‌্যাব চেকপোস্ট বসিয়ে তল্লাসী করছিল। বেলা পৌণে একটার দিকে চলন্ত একটি সিএনজিকে চ্যালেঞ্জ করে র‌্যাব। এসময় তল্লাসী করলে ওই সিএনজিতে রাখা ১৯০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। একই সঙ্গে ফেনসিডিল পাচারে জড়িত থাকার অভিযোগে সাকিব ও ওয়াজেদকে আটক করা হয়। পরে শেরপুর সদর থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব। জব্দকৃত ফেনসিডিলের মাজার মূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com