1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেরপুরে ধর্ষণ ও পর্ণোগ্রাফির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্কুলশিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

শেরপুর : শেরপুরে স্কুলছাত্রী ধর্ষণ ও পর্ণোগ্রাফি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী স্কুলশিক্ষক মানিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে জেলা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যান তিনি। মানিক মিয়া সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের মৃত হায়দর আলীর ছেলে ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন।

জেলা কারাগার ও হাসপাতাল সূত্র জানায়, মানিক মিয়া দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভোগছিলেন। শুক্রবার বিকেলে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে আটটার দিকে মারা যান তিনি।

২০১৭ সালে এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় দায়ের করা মামলায় ২০২০ সালে মানিক মিয়ার যাবজ্জীবন কারাদ- দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার পর থেকেই তিনি গ্রেফতার হয়ে হাজতবাস ও পরবর্তীতে কারাবাস করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান জানান, মৃতের সুরতহাল রিপোর্ট ও জেলা সদর হাসপাতালের ময়নাতদন্ত শেষে মানিক মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com