1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীতে কোচ শিক্ষার্থীকে শ্লীলতাহানী, অভিযুক্ত যুবককে পুলিশে দিল জনতা

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে কোচ সম্প্রদায়ের সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে নূর আলী নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আটক নূর আলী বুরুঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকাল নয়টার দিকে খলচান্দা কোচপল্লীর ৫ স্কুলছাত্রী মিলে পাহাড়ি পথে পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ে আসছিল। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শিক্ষার্থীরা বাড়ি ফিরতে থাকে। পথিমধ্যে জনৈক হোসেন আলীর বাড়ির কাছে গজারি বাগান এলাকায় পৌছলে অভিযুক্ত নূর আলী তাদের পথ আটকে দাড়ায়। এসময় এক স্কুলছাত্রীকে টেনে-হিচড়ে জঙ্গলে নেওয়ার চেষ্টা করে তার শ্লীলতাহানী করে। এতে সহপাঠীরা নূর আলীকে আটকানোর চেষ্টা করে ও চিৎকার শুরু করে। ফলে নূর আলী পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনার বিবরণ শোনে নূর আলীকে ডেকে এনে শিক্ষার্থীদের সহায়তায় শনাক্ত করে ও আটকে রাখে। একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নূর আলীকে থানায় নিয়ে আসে।

এদিকে এ ঘটনায় শ্লীলতাহানীর শিকার স্কুলছাত্রীর বাবা অনিল কোচ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com