1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নালিতাবাড়ীর প্রতিটি ওয়ার্ডে ২৫টি করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন পাবেন হতদরিদ্ররা

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে ২৫টি করে মোট ২ হাজার ৭শ টু-ইন পিট ল্যাট্রিন বিনামূল্যে স্থাপন করা হবে। নিয়মানুযায়ী হতদরিদ্রদের তালিকা প্রস্তুত করে প্রকৃত উপকারভোগীর মাঝে এসব ল্যাট্রিন বিতরণ করা হবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের হলরুম মেঘমালায় ‘মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্প’র অবহিতকরণ সভায় বিষয়টি জানানো হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্পের উপজেলা পানি সরবরাহ ও স্যানিটেশন সংক্রান্ত কমিটির সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- কমিটির সহসভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামিউল হক, প্রকল্পের সোশ্যাল সেফগার্ড স্পেশালিষ্ট ও বিশ^ ব্যাংক এর পেশালিস্ট শামছ উদ্দিন মোহাম্মদ রাফি, প্রকল্প সহযোগী বেসরকারী উন্নয়ন সংস্থা বিসিসি ফার্ম এর জেলা কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নুপুর আক্তার, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশন এর সভাপতি ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। এসময় বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, প্রকল্পের অধীনে শেরপুর সদর, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার প্রতিটি ইউনিয়নে এ প্রকল্পের আওতায় ৩৫ হাজার টাকা বরাদ্দে হতদরিদ্রদের জন্য বিনামূল্যে টু-ইন পিট ল্যাট্রিন স্থাপন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com