1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নালিতাবাড়ী সীমান্ত থেকে ৫২ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ভারত সীমান্তবর্তী এলাকা থেকে ৫২ বোতল ভারতীয় মদসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় কালাপানি বেকারী এলাকায় কয়েকজন মাদক কারবারী বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও পুলিশের হাতে মদসহ ধরা পড়ে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ভাটিপাড়ার আমিনুল ইসলাম। পরে তার সঙ্গে থাকা বস্তা তল্লাসী করে ৫২ বোতল ভারতীয় রয়েল স্টেজ মদ জব্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, বস্তাভর্তি মদের বোতল নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করছিল মাদক কারবারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com