1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

রোয়াংছড়িতে মদ্যপান অবস্থায় কথা কাটাকাটি, যুবককে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার মদ্যপান আসরে কথা কাটাকাটির জেরে দাঁ দিয়ে কুপিয়ে ক্যথুই প্রু মারমা (৩২) নামে এক যুবককে হত্যার অভিযোগ ওঠেছে। নিহত যুবক ওই ইউনিয়নে উজানী পাড়া ক্যবাইচিং মারমার ছেলে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারাছা ইউনিয়নের বৈক্ষ্যং পাড়ার এলাকায় লতাঝিড়িতে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা। পরে সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে লতাঝিড়ি এলাকায় জুম ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মদ্যপান অবস্থায় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ক্যথুই প্রু মারমাকে লতাঝিড়ি জুম ঘরে ডেকে নিয়ে যান ঘাতক মংরেহ মারমা। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভে বসত জুম ঘরে তাকে দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে লাপাত্তা রয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা জানান, মদ্যপান অবস্থায় নিজেদের মধ্যে কথা কাটাকাটি হলে এক পর্যায়ের ক্যথুই প্রু মারমাকে (৩২) হত্যা করেন মংরেহ মারমা।

রোয়াংছড়ি থানা ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ার কিছুটা সময় ব্যাহত হচ্ছে। তবে কি কারণের এই ঘটনা ঘটেছে, সেই ব্যাপারে পরে বিস্তারিত বলা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com