1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বাড়ির পাশের গাছের ডাল থেকে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত যুবক ফারুক মিয়া (৩২) উত্তর জালকাটা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। এনিয়ে শ্রীবরদী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এলাকাবাসি সুত্রে জানা গেছে, উত্তর জালকাটা গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে ফারুক মিয়া মাদকাসক্ত ছিলো। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সকলের অজান্তে বাড়ির পাশে একটি গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। বুধবার সকালে তার আত্মীয় স্বজন ও এলাকাবাসি গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য লাশ জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে একটি ইউডি মামলা  হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com