1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে শ্রীবরদী-বকশীগঞ্জ রোডের পশ্চিম ছনকান্দা এলাকায়। নিহত শিশু সানজেনা শ্রীবরদী মধ্য বাজার এলাকার দিলীপের মেয়ে।
জানা গেছে, বুধবার সকালে দিলীপ ও তার স্ত্রী শিশুকন্যা সানজেনাকে সঙ্গে নিয়ে ব্যাটারিচালিত  অটোরিক্সা যোগে  বকশীগঞ্জে যাচ্ছিলো। যাওয়ার পথে পশ্চিম ছনকান্দা এলাকায় হাইওয়ে রোডে অটোরিক্সার এক্সেল ভেঙ্গে বা দিকে উল্টে যায়। এসময় শিশু সানজেনা আঘাতপ্রাপ্ত হয়। পরে তার পিতা- মাতা ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, হাসপাতাল থেকে লাশ নিয়ে নিহতের পরিবারের স্বজনরা চলে গেছে। তবে কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com