1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নকলায় ৪ কেজি গাঁজাসহ কথিত ইমাম গ্রেফতার

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস থেকে ৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটা দিকে পাইসকা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া নেত্রকোণা জেলার দূর্গাপুর উপজেলার শ্রীরামখোলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে।

পুলিশ জানায়, পাইসকা বাইপাস মোড়ের দিকে কতিপয় লোক গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। গোপন এ তথ্যের ভিত্তিতে বাইপাস এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা পাচারকারী সোহেল মিয়া পালানোর চেষ্টা করলে তাকে গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com