1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

মোরেলগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৪

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো চারজন।

বুধবার (২৭ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ এলাকার সিআরসি মেম্বার ব্রিজ নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন এনামুল বেপারী। পরে মূমুর্ষু অবস্থায় হাসপাতালে মারা যান রাকিব (৩০)।

নিহতদের মধ্যে এনামুল বেপারী (২৪) খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকার আব্দুস সালাম বেপারীর ছেলে এবং রাকিব (২২) পঞ্চকরণ ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে এনামুলসহ তিনজন রায়েন্দা থেকে মোরেলগঞ্জের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আর একটি মোটরসাইকেলের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান এনামুল। পরে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাকিব মারা যান। দুটি মোটরসাইকেলে থাকা অপর ৪ আহতরা হলেন- মোরেলগঞ্জের সাব-রেজিস্ট্রী অফিসের স্ট্যাফ দেবাশীষ (৩০), রমজান ( ২৫), রাহিন (২১) ও তালিম ( ২০)। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহিন ও তালিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন।

মোরেলগঞ্জ থানার ওসি সাইদুর রহমান জানান, নিহত এনামুুলের মরদেহ উদ্ধার মোটরসাইকেল  দুটি জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com