1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শরণখোলায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলায় সোনাতলা গ্রামের ফয়জুল ইসলাম নামের এক যুবক কৃর্তক বাক প্রতিবন্ধি এক শিশু (১১)কে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৫ সেপ্টেম্বর উপজেলার সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিশুর মা ২৮ সেপ্টেম্বর রাতে ধর্ষক ফয়জুল ইসলাম ওরফে মিজানকে আসামী করে শরণোখোলা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।

শরণখোলা থানা পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সোনাতলা গ্রামের বাসিন্দা জেলে পরিবারের গৃহকর্তা ২৩ সেপ্টেম্বর সুন্দরবনে মাছ ধরতে যায়। পরে ওই জেলের স্ত্রী গৃহবধু তার বাক প্রতিবন্ধি শিশু কন্যাকে পাশের বাড়ির আত্মীয় বাড়িতে রেখে ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য খুলনায় যান। এই সুযোগে গত ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে একই গ্রামের আলী আকবর বুলুর ছেলে ফয়জুল ইসলাম মিজান (২১) ওই শিশুকে বাড়ির পার্শবর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে খুলনা থেকে ওই শিশুর মা বাড়িতে আসলে শিশুটি ধর্ষণের ঘটনাটি মায়ের কাছে খুলে বলে। ঘটনা শুনে শিশুটির মা শরণখোলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। এ মামলায় পুলিশ বৃহস্পতিবার রাতে ফয়জুল ইসলামকে গ্রেফতার করে।

এ ব্যপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ তদন্ত সুব্রত কুমার সরকার বলেন, এ ঘটনায় শিশুর মা মামলা দায়ের করলে আসামীকে গ্রেফতার করেবাগেরহাট জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিক্টিমকে পরীক্ষার জন্য শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com