1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে প্রায় চার যুগ পর সাতানী মথুরাদী আম গোরস্থান ও ঈদ গা মাঠের পুর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে প্রায় চার যুগ পর সাতানী মথুরাদী আম গোরস্থান ও ঈদ গা মাঠের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভার বাহার বাজারে ওই কমিটি প্রকাশ করা হয়। গত ২৩ সেপ্টেম্বর সাবেক কমিটির সভাপতি আলহাজ্ব আঃ ছাত্তার, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জবেদ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ আলহাজ্ব ফকির মাহমুদ সাতানী মথুরাদী আম গোরস্থান ও ঈদ গা মাঠের কমিটি বিলুপ্ত করেন।

পরে ২৩ সেপ্টেম্বর বিকালে ১৫২ সদস্যের নতুন পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হন- সাবেক পৌর মেয়র মোঃ আবু সাইদ, সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা মিষ্টার। রবিবার সন্ধ্যায় বাহার বাজারে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি প্রকাশ করা হয়। এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন- সাতানী মথুরাদী আম গোরস্থান ও ঈদ গা মাঠ কমিটির সভাপতি মোঃ আবু সাইদ, সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা মিষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহজাহান কবির, কাউন্সিলর মোঃ সাহেব আলী, আঃ গনি, সহকারী কোষাধ্যক্ষ সাংবাদিক ফরিদ আহম্মেদ রুবেল, কার্য নির্বাহী সদস্য সাংবাদিক মঞ্জুরুল ইসলাম, মোঃ শামছুল হোসেন প্রমুখ।

কমিটি প্রকাশের পর নতুন কমিটির সভাপতি সকলের কাছে সহযোগিতা চেয়ে সভার সমাপ্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com