1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদী সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : “ক্যাডার বৈষম্য নিরসন চাই” এ স্লোগানকে সামনে রেখে সারা দেশের কর্মসুচির অংশ হিসেবে শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে সর্বাত্মক কর্মবিরতি পালণ করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের আয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। ক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডার কম্পোজিশন রুলস সুরক্ষা, মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী সুপার নিউমারারি পদোন্নতিসহ শিক্ষা ক্যাডারের সকল যৌক্তিক দাবী আদায়ের লক্ষ্যে দেশের সকল শিক্ষা অধিদপ্তর ও সরকারি কলেজগুলোর মতো শ্রীবরদী সরকারি কলেজও পূর্নদিবস সর্বাত্মক কর্মবিরতি পালণ করে। এ কারণে একাদশ শ্রেণিতে ভর্তি, বার্ষিক পরীক্ষা, ডিগ্রি ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষাসহ সকল কর্মকান্ড স্থগিত করা হয়েছে।

এসময় বক্তব্য রাখেন- প্রফেসর এ.কে.এম.আলিফ উল্লাহ আহসান, অধ্যক্ষ, শ্রীবরদী সরকারি কলেজ ও সভাপতি বিসিএস (সা শি) সমিতি, শেরপুর জেলা কমিটি, প্রফেসর মো. আক্রাম হোসাইন, উপাধ্যক্ষ, সভাপতি শ্রীবরদী সরকারী কলেজ ইউনিট, কাজী হাসানুজ্জামান, সহকারী অধ্যাপক (প্রাণিবিজ্ঞান) ও কেন্দ্রীয় প্রকাশনা সচিব, বিসিএস (সা শি) সমিতি, মীর মো. আতিকুজ্জামান, প্রভাষক (আরবি ও ইসলামী শিক্ষা) সম্পাদক, শ্রীবরদী সরকারি কলেজ ইউনিট, মো. ফরহাদ আলী, সহযোগী অধ্যাপক (দর্শণ)সহ কলেজের সকল শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com