1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

ঝিনাইগাতীতে নিখোঁজ অটোচালক আরব আলীর মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : নিখোঁজ অটো চালক মো. আরব আলী (২১) এর মরদেহ শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত সড়ক সংলগ্ন বড় রাংটিয়ার খাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২অক্টোবর) সকাল ৭টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরব আলী উপজেলার গৌরীপুর ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার মৃত আব্দুছ ছালাম এর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, জীবিকার তাগিদে এইচএসসি পাশ করে আরব আলী একটি অটোরিক্সা ক্রয় করে চালায়। গত শনিবার রাত ৮টার দিকে আরব আলী তার ব্যাটারি চালিত অটোরিক্সাটি নিয়ে বের হয়। এরপর তাকে খোঁজে না পেয়ে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী করে আরব আলীর পরিবার। সোমবার সকালে রাংটিয়া এলাকার স্থানীয় এক কৃষক ঘাস কাটার জন্য খালের পাশে গেলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ও আরব আলীর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার ও সনাক্ত করে। এসময় নিহতের শরীরে বিভিন্ন ধরণের আঘাতের চিহ্নসহ পেটে ছুরির আঘাতের কারণে ভুরি বের হয়ে আসতে দেখতে পায়।
এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসকর ইনচার্জ মনিরুল আলম ভুইয়া, ওসি (তদন্ত) আবুল কাশেমসহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল দিদারুল ইসলাম জানান, কোন ছিনতাইকারি চক্র আরব আলীর অটোরিক্সাটি ছিনতাই করতেই এমন নির্মম ঘটনা ঘটাতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com