1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে ঝিনাইগাতীতে মানববন্ধন 

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারের মেইন রাস্তার পাশে দাড়িয়ে এ মানববন্ধন করেন এলাকাবাসী। কবরস্থান থেকে কঙ্কাল চুরির প্রতিবাদ জানিয়ে জড়িতদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবী জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর যুব সংগঠন জাতীয় যুব যুগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মান্নান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন, স্থানীয় ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোরাদ হাসান রুবেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্য, বলেন রজনগর গ্রামের রমজান আলীর ছেলে গোলাম রাব্বানী (৫০)গং তারা শুধু কঙ্কাল চুরি নয়, এলাকায় বিভিন্ন অপকর্মের সাথেও জড়িত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com