1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

শেরপুর : একান্ন লাখ টাকা মূল্যের হেরোইনসহ শামীম হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব জামালপুর।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শেরপুর সদর উপজেলার জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে র‌্যাব। আটককৃত শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার খরপা বাজারপাড়া এলাকার ফিরোজ আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ জামালপুর শেরপুর-জামালপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানকালে সিএনজিযোগে ওই যুবক জামালপুর থেকে শেরপুর হয়ে বকশিগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় সিএনজি থামিয়ে তল্লাসী চালালে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার বাজার মূল্য একান্ন লাখ টাকা। আটক করা হয় হেরোইন বহনকারী যুবক শামীমকে।

সূত্র জানায়, আটক শামীম চল্লিশ হাজার টাকার বিনিময়ে হোরোইনের চালানটি বগুড়া থেকে বকশিগঞ্জে পৌছে দেওয়ার কাজ করছিল। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আটককৃত শামীমকে রাতেই শেরপুর সদর থানায় হস্তান্তর করে মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com