1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ৪৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার দুই, পলাতক এক

  • আপডেট টাইম :: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই দফায় ৪৮ বোতল ভারতীয় রয়েল স্টেগ ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে থানা পুলিশ। একইসাথে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই যবককে গ্রেফতার করা হয়েছে। পালিয়ে গেছে আরও এক যুবক।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে পৌর শহরের কাচারীপাড়া ও ছালুয়াতলা মরাখালি এলাকা থেকে জড়িতদের গ্রেফতার এবং মদ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোর্সকে কাজে লাগিয়ে প্রথমে শহরের কাচারীপাড়া মহল্লা থেকে ৫ বোতল রয়েল স্টেগ ভারতীয় মদসহ সাগর চন্দ্র মন্ডল (২০) ও রাতুল সূত্রধরকে (১৯) গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যমতে নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের মরাখালি এলাকা থেকে আরেক মাদক কারবারী ভজনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে গোয়ালঘরের মাটির নিচ থেকে একই ব্র্যান্ডের আরও ৪৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে ভজন এর আগেই পালিয়ে যায়। মাদকবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক।

এ বিষয়ে রাতেই গ্রেফতারকৃত ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক। বুধবার তাদের আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com