1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

প্রেমের দ্বিতীয় বিয়েই কাল হলো জেসমিনের!

  • আপডেট টাইম :: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

নকলা (শেরপুর) : প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর অনেক স্বপ্ন নিয়ে নতুন করে আরেকজনের সাথে প্রেমের সম্পর্ক গড়েছিল জেসমিন আক্তার (৩০)। ওই স্বপ্ন পূরণ করতে প্রেমিকের হাত ধরে বিয়েও করেছিল সে। কিন্তু এ দ্বিতীয় বিয়েই কাল হলো জেসমিনের। প্রথম বিয়ের কথা প্রেমিক স্বামী জেনে ফেলায় সংসারে বাঁধে কলহ। আর এ কলহ সইতে না পেরেই ঘরের ধন্যার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে।

বুধবার (৪ অক্টোবর) সকাল দশটার দিকে শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বন্দটেকি গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী গৃহবধূ জেসমিন ওই এলাকার আশিকুর রহমান লাদেনের স্ত্রী।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জেসমিন আক্তারের প্রথম বিয়ে ভেঙে যায়। এরপর আশিকুর রহমান লাদেন নামে এক যুবকের সাথে প্রায় তিন মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। ওই সম্পর্কের সূত্র ধরে প্রায় দুই মাস আগে দু’জন বিয়ে করে। বিয়ের পর স্বামী লাদেন জানতে পারে, এটি জেসমিনের দ্বিতীয় বিয়ে। ফলে এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। কলহের একপর্যায়ে বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে সবার অগোচরে জেসমিন তার শয়ন কক্ষের বাঁশের ধন্যার সাথে গলায় উাড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন টেরে পেলে সংবাদ পেয়ে পুলিশ জেসমিনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এদিকে আত্মহত্যার পর থেকে স্বামী লাদেনসহ পরিবারের অন্যরা পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com