1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে তক্ষকসহ চারজন গ্রেফতার

  • আপডেট টাইম :: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিলুপ্ত প্রায় বণ্যপ্রাণী তক্ষকসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বাজারস্থ গরু হাটির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- রফিকুল ইসলাম (৪০), হারুন মিয়া (৩০), সুজন মিয়া (২৩) ও শাহিন মিয়া (১৯)। এ ঘটনায় শনিবার সকালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা এবং বন আইনে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে ভায়াডাঙ্গা বাজারের গরুর হাট সংলগ্ন পাকা রাস্তার উপর একটি চক্র অবৈধভাবে বন্যপ্রাণি তক্ষক ক্রয়-বিক্রয় করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চাঁদপুর জেলার উত্তর গোবিন্দিয়া গ্রামের আব্দুল খালেক ঢালির ছেলে রফিকুল ইসলাম, রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা গ্রামের সুলতান মিয়ার ছেলে হারুন মিয়া, শ্রীবরদী পৌরসভার পোরাগড় গ্রামের খোরশেদ আলমের ছেলে সুজন মিয়া ও শেরপুর সদরের বামনের চর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে শাহীন মিয়াকে পুলিশ আটক করে। পরে তল্লাশি করলে তাদের ব্যাগ থেকে ১৬ ইঞ্চি লম্বা ১৩৫ গ্রাম ওজনের একটি তক্ষক জব্দ করা হয়। এসময় অন্যরা পালিয়ে য়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com