1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

নালিতাবাড়ীতে ফেব্রিক্স কাটিং ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম :: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

নালিতাবাড়ী (শেরপুর) : স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তৃণমূল নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ফেব্রিক্স কাটিং ও সেলাই প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী শহরের আড়াই আনি বাজারস্থ জেবা প্লাজায় অবস্থিত তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কার্যালয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সনদপত্র বিতরণ করা হয়।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি ও এসএমই ফাউন্ডেশনের যৌথ আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার শেষদিনে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সভাপতি রাজিয়া সুলতানা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আঞ্জুমান আরা মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এসএমই ফাউন্ডেশনের এজিএম দেলোয়ার হোসেন, শেরপুর বিসিকের সম্প্রসারণ কর্মকর্তা আতাউর রহমান ও সাংবাদিক হুমায়ুন মজিব।

এর আগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করেন এসএমই প্রশিক্ষক সাবা নওরিন পলি ও আশরাফিয়া মোর্শেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com