1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

সিলেটে বাড়ির ওপর টিলা ধসে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

সিলেট: সিলেটে বাড়ির ওপর টিলা ধসে অর্চনা ছত্রী (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৭ অক্টোবর) ভোররাতে উপজেলার খাদিমনগর ইউনিয়নের খাদিম চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহত শিশুটি বাগানের চা শ্রমিক বুলবুল ছত্রীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ইউপি সদস্য আতাউর রহমান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুলবুল ছত্রীর বাড়ি টিলার পাদদেশে। দুই দিন ধরে বৃষ্টির ফলে শনিবার ভোর ৪টার দিকে টিলাটি ধসে পড়ে। এতে বুলবুল ছত্রীর বাড়ি টিলার মাটির নিচে চাপা পড়ে। স্থানীয় লোকজন গিয়ে মাটির নিচ থেকে বুলবুল ছত্রী, তার স্ত্রী এবং চার বছরের ছেলেকে উদ্ধার করে। এ সময় তাদের মেয়ে অর্চনাকে পাওয়া যাচ্ছিল না। প্রায় দুই ঘণ্টা পর অর্চনাকে ঘরের মধ্যে মাটিচাপা অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার বলেন, সিলেটে দুই দিন ধরে অতিবৃষ্টির ফলে টিলা এবং এর পাদদেশে বসবাসকারীদের সতর্ক করা হচ্ছিল। এ জন্য একাধিকবার মাইকিং করা হয়েছে। আজও মাইকিং করা হচ্ছে। শনিবার ভোররাতে টিলার মাটি ধসে এক শিশু মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com